
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী গোলনা আহলে হাদিস আল মদিনা জামে মসজিদ কমিটির আয়োজনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ মহসিন খান। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন মাওলানা আতাহার হোসেন, শাইখ তাজিবুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, ইঞ্জিনিয়ার মঈনুল আরেফিন,শাইখ আব্দুল্লাহ আল মামুন,মঈনুল ইসলাম, মোস্তফা কামাল, খান আফজাল হোসেন, খান হাফিজুর রহমান, মোঃ সেলিম খান, ইউনুস আলী খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ নাছরুল্লাহ।###