
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া গুটুদিয়ায় আজ সকাল ১১ / ৩০ মিনিটে ইকতারুল গাজীর ছেলে জাহিদুর গাজী (২৫) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সরেজমিনে যেয়ে দেখা যায় জাহিদুর রহমানের লাশ পড়ে আছে ছোট্ট চালের বারান্দায় জাহিদুরের বাবা কান্নায় ভেঙে পড়েন তার ছেলের অকাল মৃত্যুতে পাগলের মতন হয়ে জাহিদুরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে মৃত্যু দেহের পাশে শুয়ে আর বলতে থাকেন ও বাবা জাহিদ তোর কি হয়েছে তুই এভাবে সুয়ে আছিস কেন। ওঠ বাবা ওঠ আর শুয়ে থাকিস না। এভাবেই কান্না করতে থাকে জাহিদুরের বাবা। পরে জাহিদুর এর বাবার সাথে কথা বলে জানা যায় জাহিদুল গত ১১ বছর আগে বিবাহ করেন যশোর ঝিকরগাছায় জাহিদুরের এক ছেলে অহিদ গাজী (৯) ও এক মেয়ে মুক্তা (৩) বছর জাহিদুর দ্বিতীয় বিবাহ করার কারণে তার প্রথম স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। সেই থেকে আমার ছেলে জাহিদুর রহমান গাজী বিভিন্ন রকমের টেনশনে থাকতো তবে জানিনা কি কারনে সে আজ নিজের ঘরে ওড়না পেয়েছি আত্মহত্যা করলো ধারণা করা হচ্ছে নিজের স্ত্রী ও ছেলে মেয়ে চলে যাওয়ার কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয়। খবর পেয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত বাবু একটি টিম ঘটনাস্থলে পাঠান শেষ খবর পাওয়া পর্যন্ত লাস ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান জনাব এজাজ আহমেদ