
কুমিল্লা চান্দিনায় কোটা সংস্কার আন্দোলনে নিহিত শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আতিকুল আলম শাওন
ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বীর ইমাম হাসান ভূইঁয়া ( তাইম ) এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক, হাজারো মানুষের আস্থাভাজন,জননেতা আতিকুল আলম শাওন সাহেব।
এ সময় তিনি শহীদ ইমাম হাসানের নিজ গ্রাম একই উপজেলার ৭নং এতবারপুর ইউনিয়নে তাঁর পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন
এবং তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন।
আতিকুল আলম শাওন বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তিনি এলাকার সকল অসহায় মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা ও সেবা করে যাবেন।
পরে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ইমাম হাসানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমাম হাসান ভূঁইয়া (তাইম)। সে নারায়ণগঞ্জের আদমজী এসডব্লিউ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। সে চান্দিনা উপজেলার এতবারপুর ভুইয়া বাড়ীর পুলিশ কর্মকর্তা মো. ময়নাল হোসেনের ছেলে।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আরশাদ, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাবেক কাউন্সিলর শহীদুজ্জামান সরকার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, এতবারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রমিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, পৌর যুবদল নেতা ফরহাদ করিম, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত প্রমুখ।