
বটিয়াঘাটা সুখদাড়া বাজারে চুরি ঘটনা অব্যহত
মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলা বটিয়াঘাটার ৪নং সুরখালী ইউনিয়নের শুকদারা বাজারে পালাক্রমে চুরি হচ্ছে, গরিয়ারডাঙ্গা মোড়ে গেল রাতে তপন সরদারের যমুনা এন্টারপ্রাইজ মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান ঘরের পিছনের টিনের চালা ভেঙ্গে প্রবেশ করে ,নগদ ৪৫ হাজার টাকা ৩০/৩৫ হাজার টাকা মুল্যের সিগারেটসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে। ঘটনার কিছু দিন আগে একই মোড়ের মান্নান মল্লিকের দোকান চুরি হয় ২ । তার কিছু দিন পূর্বে পাশ্ববর্তী সুখদাড়া বাজারের বনমালীর মুদি দোকানে চুরি সংঘটিত হয়।তার পূর্বে রূম্পা টেলিকম এন্ড কপি , নিত্যানন্দ মালদার এর দোকানের পিছন ভেঙ্গে সিগারেট সহ নগত২৭০০ টাকা সহ ২৫/৩০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায়,পুনরায় ৮/ জুন রবিবার রাত্রে পিছনের দরজা অভিনব কায়দায় খুলে,১৫ /২০ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়,সুখদাড়া বাজার,গরিয়াডাঙ্গা বাজারে ব্যাবসায়ীরা রাত্রে বাড়িযেয়ে আতঙ্কে থাকে কখন যেনো কার দোকান চুরি হয়,তাই প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে চোরদের গ্রেফতারের দাবি।