কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ওদোয়া মাহফিল
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা,) উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৬ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা প্রশাসক হল রুমে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা
জেলা প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি , বিভিন্ন পেশার মানুষ ও ধর্মীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ইসলামিক সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এ বিষয়ে আয়োজকরা জানান এ ধরনের ধর্মীয় ও সংস্কৃতি কার্যক্রম ইসলামিক চিন্তা চেতনা শিশু কিশোরদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।