বড়টিয়া বাজারে হযরত শাহ সুফি একিন শাহ (রহ.)–এর মাজারে সাতদিনব্যাপী পবিত্র মোবারক অনুষ্ঠান শুরু
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বড়টিয়া বাজার রামপুর বল্লা এলাকায় আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুফি একিন শাহ (রহ.)–এর মাজারে সাতদিনব্যাপী পবিত্র মোবারক অনুষ্ঠান শুরু হয়েছে। গত ১০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও বিশাল আয়োজনের মধ্য দিয়ে মোবারক অনুষ্ঠান পালিত হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা জুড়ে তৈরি হয়েছে আধ্যাত্মিক আবহ, মিলাদ, জিকির, দোয়া-মাহফিল ও ওয়াজ-নসিহতসহ নানান ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করছে ভরুটিয়া মাজার কমিটি। কমিটির নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজন সম্পন্ন করতে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা ও সুবিধার্থেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী সাত দিনব্যাপী চলমান এ পবিত্র মোবারক আনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি:
০১৭১২৭২০৭৮৭