1. admin@kbtvnews24.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পূজাউদযাপন পরিষদের বটিয়াঘাটার আহবায়ক ও তিন নং গঙ্গারামপুর ইউনিয়ের নেত্রীবৃন্দের, বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন। রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি ইউনিয়নের কররী দাসপাড়া, ক্ষুদ্রচাকশ্রী ঠাকুরবাড়ি এবং রাখালগাছি বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, রাখালগাছি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউপি প্রশাসক মোঃ ইলিয়াস খান বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবকে ঘিরে সবাই যেন আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে আমরা সচেতন রয়েছি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে আমাদের গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park