1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের

বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি দখলের চেষ্টা, ধানের চারা তুলে ফেলা, এক নারীকে লাঠি দিয়ে মারধর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চয়ন মন্ডল (২৫) নামে এক ছাত্র বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুখদাড়া এলাকার চয়ন মন্ডলের সঙ্গে একই এলাকার চপলা রপ্তান (৩৫), কল্পনা রপ্তান (৫৫) ও তারক রপ্তান (৪৫)-এর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চয়ন মন্ডলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে যে জমি ভোগদখল করে আসছেন, অভিযুক্তরা সেটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে চয়ন মন্ডল বিরোধীয় জমিতে ধান রোপণ করছিলেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থলে গিয়ে তাকে ধান রোপণে বাধা দেন এবং রোপণ করা ধানের চারা তুলে ফেলার চেষ্টা করেন।
এ সময় চয়ন মন্ডলের ডাক-চিৎকার শুনে তার বোন তনুজা মন্ডল (৩০) ঘটনাস্থলে ছুটে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ধানের চারা তুলতে নিষেধ করলে ৩ নম্বর অভিযুক্তের নির্দেশে অপর দুই অভিযুক্ত বাঁশের লাঠি দিয়ে তনুজা মন্ডলকে এলোপাতাড়ি মারধর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তনুজার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। যাওয়ার সময় সুযোগ পেলে চয়ন মন্ডল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন চয়ন মন্ডল।
পরে আহত তনুজা মন্ডলকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগকারী জানিয়েছেন।
চয়ন মন্ডলের অভিযোগ, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারকে চাপে ফেলে জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে নানা ধরনের ষড়যন্ত্র ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করছেন তিনি।
এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন, বিরোধপূর্ণ জমির বিষয়টি তদন্ত এবং হামলা ও হুমকির অভিযোগের বিষয়ে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park