1. admin@kbtvnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম বটিয়াঘাটা,খুলনায়  রফিক বাহিনীর প্রধান রফিকের কৃষি খামার থেকে, ছয়টি পিস্তলের ম্যাগাজিন ১রাউন্ড পিস্তলের গুলি, মোঃ ও একটি রাম টা উদ্ধার ঃ বীর মুক্তিযোদ্ধা প্রান কৃষ্ণ মল্লিক এর ছেলে হীরক মল্লিক গুরুতর আহত।  বাংলাদেশ পূজাউদযাপন পরিষদের বটিয়াঘাটার আহবায়ক ও তিন নং গঙ্গারামপুর ইউনিয়ের নেত্রীবৃন্দের, বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন। রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম
মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠানের পরিবারের সাথে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার (২৯ অক্টোবর) সকালে মোস্তফা পাঠান ও তাঁর দুই ভাই চাষাবাদের কাজে বাড়ির পাশে তাদের জমিতে যাচ্ছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে নাজিম উদ্দিন পাঠানের নির্দেশে তার পুত্র নাজমুল, সোহেল, স্ত্রী হাজেরা ও পুত্রবধু শান্তা, মুক্তিসহ অভিযুক্তরা দা, ছেনা, রড এবং লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা করে। হামলায় মোস্তফা পাঠান, রুহুল পাঠান ও শরীফ পাঠানের শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিন ভাইকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ ও রুহুলকে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা পাঠান বাদী হয়ে নাজিম উদ্দিন পাঠান, নাজমুল পাঠান, সোহেল পাঠান, নাজিম উদ্দিনের স্ত্রী হাজেরা, নাজমুলের স্ত্রী শান্তা ও সোহেলের স্ত্রী মুক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় ২৮(১০)২৬ নম্বর মামলা দায়ের করেন। অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি। পরে তাদের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ করিম খান বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park