1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের

বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের মামলায় সাদ্দাম হাওলাদার (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বটিয়াঘাটা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার সাদ্দাম হাওলাদার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা (চর মাজিদিয়া) এলাকার সাত্তার হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ঘটনার সাথে জড়িত থাকায় সাদ্দাম হাওলাদারকে গ্রেফতার করা হয়।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা ও লবনচরা থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাও রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর আবেদন জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park