1. admin@kbtvnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ খুলনার নদীতে মিলল দুটি মরদেহ, এলাকায় আতঙ্ক কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম বটিয়াঘাটা,খুলনায়  রফিক বাহিনীর প্রধান রফিকের কৃষি খামার থেকে, ছয়টি পিস্তলের ম্যাগাজিন ১রাউন্ড পিস্তলের গুলি, মোঃ ও একটি রাম টা উদ্ধার ঃ বীর মুক্তিযোদ্ধা প্রান কৃষ্ণ মল্লিক এর ছেলে হীরক মল্লিক গুরুতর আহত।  বাংলাদেশ পূজাউদযাপন পরিষদের বটিয়াঘাটার আহবায়ক ও তিন নং গঙ্গারামপুর ইউনিয়ের নেত্রীবৃন্দের, বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন। রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের মামলায় সাদ্দাম হাওলাদার (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বটিয়াঘাটা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার সাদ্দাম হাওলাদার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা (চর মাজিদিয়া) এলাকার সাত্তার হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ঘটনার সাথে জড়িত থাকায় সাদ্দাম হাওলাদারকে গ্রেফতার করা হয়।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা ও লবনচরা থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলাও রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর আবেদন জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park