1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজা ও প্রাইভেটকারসহ দুই জন গ্রেফতার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজা ও প্রাইভেটকারসহ দুই জন গ্রেফতার।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই জন মাদক কারবারি গ্রেফতার।। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ সাবু মোল্যা (২৪) ও মোঃ হাফিজুর রহমান (২৭) নামের ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃত মোহাম্মদ সাবু মোল্যা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং মোঃ হাফিজুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল’) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নড়াইল জেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের সবুজ মোল্লার বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায় গোপন ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই এম সজীব আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ সাবু মোল্যা ও মোঃ হাফিজুর রহমান কে গ্রেফতার করেন।
এ সময় ধৃত আসামিদের নিকট থেকে মাদকদ্রব্য ১২ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park