1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

হ্নীলা রংগীখালি র‌্যাবের হাতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী আটক।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১১১ বার পঠিত

হ্নীলা রংগীখালি র‌্যাবের হাতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী আটক।

জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি
র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কক্সবাজার জেলার রামু থানার মামলা নং-২৫, তাং-১২/০৯/১৪, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সং/০৪) এর ১৯(১)এর ৯(খ) মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাদ্দাম হোসেন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের রংগীখালি এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ২০.০৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাদ্দাম হোসেন (২৫), পিতা-মোঃ ছিদ্দিক হোসেন, সাং-লামারপাড়া, রঙ্গীখালী, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park