1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক ১।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার পঠিত

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক ১।

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক উক্ত ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে উক্ত ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে, উক্ত ইয়াবা ও ইজিবাইকসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park