1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পুলিশ শুধু আইনশৃঙ্খলায় নয়”মানবিকতায়ও নজির স্থাপন করেছে:ডিএমপি কমিশনার-হাবিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পঠিত

পুলিশ শুধু আইনশৃঙ্খলায় নয়”মানবিকতায়ও নজির স্থাপন করেছে:ডিএমপি কমিশনার-হাবিব

বার্তা সম্পাদক: নিরেন দাস

পুলিশ শুধু আইনশৃঙ্খলায় নয়, মানবিকতায়ও নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান হাবিব।

মঙ্গলবার (২৪ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতকারে এসব কথা বলছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব।

বর্তমান বাংলাদেশ পুলিশের আইকন হিসেবে পরিচিত ডিএমপি কমিশনার হাবিব বলেন, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকে না। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে থাকে পুলিশ। অতিমারি করোনার সময়ও মানবিক কাজ করে বাংলাদেশ পুলিশ সারা বিশ্বে নজির স্থাপন করেছে।

তিনি বলেন, চলমান তাপপ্রবাহে সাধারণ নাগরিকসহ শ্রমজীবী মানুষের মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় সুপেয় পানি বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডিএমপি।

ডিএমপি কমিশনার বলেন, দেশে কয়েক দিন আগে প্রচণ্ড তাপদাহ শুরু হয়। রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রচণ্ড রোদ এবং বৃষ্টিতে সবসময় রাস্তায় থেকে ট্রাফিক পুলিশ কাজ করছে। সেখানে তাদের বিশ্রাম নেয়ারও কোনো সুযোগ থাকে না। এই প্রচণ্ড তাপপ্রবাহে তৃষ্ণার্ত হওয়ায় আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন, গ্লুকোজ, লেবুর শরবতসহ প্রয়োজনীয় সবই দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৫০ টি থানায় বিভিন্ন বাজার, বাস স্টপেজ, মার্কেট ও জনবহুল স্থানে শ্রমজীবী মানুষের জন্য পানি খাওয়া ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

চলমান তাপপ্রবাহে সড়কে দায়িত্বপালন করা ট্রাফিক পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরিবর্তন করার কোনো চিন্তাভাবনা রয়েছে কি না, জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, পুলিশের যে ইউনিফর্ম তার বাইরে গিয়ে বিকল্প পোশাক পরিধানের সুযোগ নেই। তবে কালো যে ছাতাটি রয়েছে সেটির বদলে সাদা ছাতা দেয়ার সুযোগ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু কমিশনার) মো.এনায়েত করিম, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন রায় নিয়তিসহ অন্য কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park