1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনা হতে ০১ লক্ষ ৬৬ হাজার জালটাকা সহ জালনোট চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ঃ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পঠিত

খুলনা হতে ০১ লক্ষ ৬৬ হাজার জালটাকা সহ জালনোট চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬♦

শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ অবৈধ লাভের আশায় নকল টাকা (জাল টাকা) দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷ উক্ত তথ্যের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ২০২৪ তারিখ র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার সদর থানাধীন শহীদ হাদিস পার্ক এর মধ্যে স্থাপিত শহীদ মিনারের দক্ষিন পাশের কোনায় কয়েকজন লোক জাল টাকা নিয়ে অবস্থান করছে৷ প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ সন্ধ্যার সময় কেএমপি খুলনার সদর থানাধীন শহীদ হাদিস পার্ক এর মধ্যে স্থাপিত শহীদ মিনারের দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে জালটাকা ব্যবসায়ী আসামী ১। মোঃ রুবেল বিশ্বাস(৩০), পিতা-মোঃ কাশেম বিশ্বাস, মাতা-মোসাঃ স্বর্না বেগম, সাং-দুর্গাপুর, ০৬ নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরাসভা, ২। মোঃ আকাশ বিশ্বাস(২২), পিতা-মোঃ আসাদুল বিশ্বাস, মাতা-মোসাঃ রেহেনা বেগম, সাং-তরফদার পাড়া, ০৪ নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরাসভা, উভয় থানা-অভয়নগর, জেলা-যশোরদ্বয়কে ১। এক হাজার টাকার নকল নোট (জাল টাকা) ৫৩ টি এবং ২। পাঁচশত টাকার নকল নোট (জাল টাকা) ২২৬ টি সর্বমোট ১,৬৬,০০০/-(এক লক্ষ ছেষট্টি হাজার জাল টাকা) সহ গ্রেফতার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৩ টি স্মার্ট মোবাইলফোন ও ০১ টি বাটন মোবাইলফোন এবং ০৫ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কেএমপি খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park