1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ অপহৃত নুরানী মাদ্রাসা ছাত্র র‌্যাবের অভিযানে উদ্ধার  অপহরণকারী চক্রের সদস্য আটক ৫।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

টেকনাফ অপহৃত নুরানী মাদ্রাসা ছাত্র র‌্যাবের অভিযানে উদ্ধার  অপহরণকারী চক্রের সদস্য আটক ৫।

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফের হ্নীলায় নুরানী মাদ্রাসা হতে বাড়ি ফেরার পথে পিতাহারা অপহৃত ছাত্রকে র‌্যাবের সহায়তায় উদ্ধার করা হয়েছে। অপহরণ চক্রের মূলহোতাসহ ৫জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়,গত ৩০এপ্রিল বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল শালবাগান রোহিঙ্গা ক্যাম্প, জাদিমুড়া, দমদমিয়া এবং নাজিরপাড়ায় অভিযান চালিয়ে ভিকটিম উপজেলার হ্নীলা ইউপির জাদিমোড়া নয়াপাড়ার রহমানিয়া হোসাইনিয়া নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র এবং মৃত মোহাম্মদ হোছনের পুত্র মোঃ সাইফ (৯) কে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতা স্থানীয় নুর আলমের পুত্র মোঃ সাব্বির (১৭), নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের ব্লক-এ/৫ এর বাসিন্দা আবুল ফয়েজ প্রকাশ মাঝির পুত্র হাসান বশর (১৯), জাদিমোড়ার ছৈয়দ হোছনের পুত্র মোঃ আব্দুল্লাহ (১৬), টেকনাফ নাজির পাড়ার মৃত ঠান্ডা মিয়ার পুত্র সেলিম (৪৭) এবং জাদিমোড়ার আবুল কালামের পুত্র আক্তার কামাল (১৬) কে গ্রেফতার করে। এসময় তাদের ব্যবহৃত ২টি এন্ড্রয়েড ফোন,২টি বাটন ফোন,১টি ঘড়ি এবং নগদ ৩শ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গত ২৮এপ্রিল দুপুরে টেকনাফের হ্নীলা ইউপির জাদিমুড়া নয়াপাড়া রহমানিয়া হোসাইনিয়া নুরানী মাদ্রাসা হতে বাড়ি ফেরার পথে শালবাগান রাস্তার মাথা হতে ভিকটিম সাইফকে টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে মুঠোফোনে মোটাংকের টাকা মুক্তিপণ দাবী করলে অসহায় পরিবার ভিকটিমকে উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা কামনা করে। এরপর র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণে জড়িত মূলহোতাসহ ৫জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা অপহরণ ও কিশোর গ্যাং এর সদস্য। তারা স্থানীয় ও রোহিঙ্গা কম বয়সী যুবকদের ১২-১৫ জনের সমন্বয়ে একটি কিশোর গ্যাং তৈরী করে এবং অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। তাদের গ্যাং এর সদস্যদের কয়েকটি গ্রুপে ভাগ করে এই অপহরণ ও মুক্তিপণ আদায় কর্মকান্ড চালিয়ে আসছে বলে স্বীকার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park