1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাইকগাছায় ফর্সা ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একি কান্ড ঘটালেন মা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৭৯ বার পঠিত

পাইকগাছায় ফর্সা ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একি কান্ড ঘটালেন মা

মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)

মেয়ের জামাই ‘কালো’ বলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে ‘ফর্সা’ ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ছয় মাসের গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নিজ মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভিকটিম ওই নারী।

জানা গেছে, প্রায় তিন বছর আগে পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের তাজমুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় সাদিয়ার। তিনি আশাশিনি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহিম মোড়লের মেয়ে। জামাই কালো বলে মা সালমা বেগম তাজমুলকে পছন্দ করতেন না। এর মধ্যে ছয় মাস আগে সাদিয়া অন্তঃসত্ত্বা হন।

কিন্তু তাজমুলকে তালাক দিয়ে ফর্সা ছেলে দেখে বিয়ে দেবে এমন চিন্তাভাবনা করেন সালমা বেগম। এজন্য বৃহস্পতিবার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে তাকে ওষুধ খাইয়ে দেন সালমা বেগম।

শুক্রবার রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে সাদিয়াকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মিডওয়াইফ শামীমা ও রোখসানা খাতুন মৃত সন্তান প্রসাব করান।

সাদিয়া বলেন, তার মা এ ঘটনা ঘটিয়েছে।

অভিযুক্ত সালমা বেগম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park