1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৩ বার পঠিত

র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩

জামালউদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ও উখিয়ার পালংখালী বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশী মদ ও ৮০ ক্যান বিয়ারসহ দুইজন মাদক কারবারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা মাদককারিরা হলেন,টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড পশ্চিম ইসলামাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মোহাম্মদ ইসমাইল প্রকাশ ইউসুফ (৫১), পৌরসভা ৫নং ওয়ার্ড ডেইল পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে সফিউল্লাহ (৩০) এবং পরোয়ানাভুক্ত আসামী হলেন, উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মোঃ রশিদের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (৮ মে)  ভেররাতে কতিপয় মাদক কারবারী টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকাস্থ জনৈক ইউসুফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) এর মধ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে  র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি টমটম থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতারসহ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৬৩ বোতল বিদেশী মদ (প্রতিটির গায়ে ইংরেজীতে GRAND ROYAL Sinnature BLENDED WHISKEY 40℅ VOL লেখা আছে) ও ৮০ ক্যান বিয়ার (প্রতিটির গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD alc LAGER BEER 5% ABV লেখা আছে) উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। প্রথমত, তারা অবৈধভাবে বিভিন্ন মাদক পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে অভিনব কায়দায় অবলম্বন এবং পরিবহন কাজে টমটম ব্যবহার করে স্থানীয় এলাকাসহ কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে এই মাদক বিক্রয় করতো বলে জানায়।

এ ছাড়া অপরদিকে মঙ্গলবার রাতে গ্রেফতারী পরোয়ানামূলে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যাং ক্যাম্পের আভিযানিক দল উখিয়া উপজেলার  পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামী মোহাম্মদ রফিক (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  টেকনাফ মডেল থানায় এবং গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park