1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ শাহপরীর দ্বীপে দেড় লাখ ইয়াবাসহ মাদক সহ আটক ১জনঃ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩১ বার পঠিত

টেকনাফ শাহপরীর দ্বীপে দেড় লাখ ইয়াবাসহ মাদক সহ আটক ১জনঃ

জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি
র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ০৯নং ওয়ার্ডস্থ ক্যাম্পপাড়া এলাকার জনৈক আব্দুল আমিনের বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন নির্ভরযোগ্য তথ্যের প্রেক্ষিতে গত ১৩ মে ২০২৪ তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে কৌশলে বের হয়ে পালায়নের চেষ্টা করে। এ সময় পলায়নের চেষ্টাকালে নুর ফাতেমা নামে এক মাদক কারবারীকে বিধি মোতাবেক গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুর ফাতেমা জানায়, ঘরটি তার স্বামীর বসত ঘর এবং ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক বসত ঘর তল্লাশী করে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী বিস্তারিত পরিচয়- নুর ফাতেমা (২৬), স্বামী-আব্দুল আমিন, পিতা-মোহাম্মদ হোসেন, মাতা-মৃত দিলদার বেগম, সাং-ক্যাম্প পাড়া, শাহপরীরদ্বীপ ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং তার স্বামী আব্দুল আমিন’সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবার এই রমরমা ব্যবসা দীর্ঘদিন করে আসছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার বড়/ছোট চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে বসতঘরে বিশেষ কায়দায় মজুদ করতো। পরবর্তীতে তাদের সুবিধামত সময়ে মজুদকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক বিক্রি করতো বলে জানা যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত এবং পলাতক ও অজ্ঞাতানামা মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park