1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে চুরিঃ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯০ বার পঠিত

পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে চুরি

মোঃসাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)

পাইকগাছার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে চুরি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । বাড়ির মালিক একটি মামলায় বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করছে।থানাকে অবহিত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছিল।
ভুক্তভোগী উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত্যু আব্দুর রাজ্জাক সরদারের পুত্র সাইফুল্লাহ সরদারের সহিত একই এলাকার মোক্তার সরদারের জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে একাধিক বার সালিসি বৈঠক হলেও কোন সমাধান হয়নি। উক্ত জমি নিয়ে উভয় পক্ষ গত ১৩ মে মারামারিতে লিপ্ত হয়ে আহত হয় এবং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। সৃষ্ট ঘটনায় সাইফুল্লাহ পক্ষের মামলা তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য ওসি পাইকগাছাকে নির্দেশনা ও মোক্তার পক্ষের মামলা এজাহার হিসাবে গন্য করার নির্দেশনা প্রদান করেন। মোক্তার পুত্র মিনারুল ইসলামের মামলা থানায় ৭/৬/২৪ তারিখে এজাহার হলে সাইফুল্লাহ পক্ষের লোকজন পুলিশী গ্রেফতার এড়াতে বাড়ি অন্যত্র অবস্থান নেয়। ভুক্তভোগী সাইফুল্লাহ সরদারের স্ত্রী আসমা বেগম জানান, আমরা যখন বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়, তখন আমাদের প্রতিপক্ষরা সুযোগের অপেক্ষায় থাকে। তারই জের ধরে গত ১২ জুন আমরা কেউ বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা রাতে আমার ঘরের জানালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে বলে আমাদের সন্দেহ হয়। তারা ঘরের ভিতর থাকা সকেজ ভেঙে ১টি সোনার চেইন,২টি রুলি, কানের দুল দুই জোড়া,আংটি একটি ও ৫ টি নাকের ফুল, কম্পিউটারের পিসি ও মনিটর একটি, সেলাইমেশিন একটি এবং ব্যবসায়ের প্রায় এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা সহ আমার জায়গা জমির যাবতীয় দলিল দস্তাবেজ চুরি করে নিয়ে যায়। ১৩ জুন মামলায় জামিন নিয়ে বাড়িতে এসে ঘটনা দেখে এলাকাবাসীদের জানায়। এবং ঘটনার কারণ জানার চেষ্টা করে ১৪ জুন সকালে ৯৯৯ এ মোবাইল করি।সেখান থেকে থানায় অভিযোগ এর পরামর্শ দেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ঘটনা শুনেছি অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park