1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় নারী জখম

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় নারী জখম

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক নারী জখম হয়েছে। আহত ওই নারী ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার খরসঙ্গ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রুদাঘরা ইউনিয়নের খরসঙ্গ গ্রামের গরু ব্যবসায়ী সুরত আলী শেখের ছেলে আবু তাহের এক‌ই গ্রামের সামাদ মজলিসের ছেলে জুয়াড়ি সাইফুল মজলিসের কাছে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তার‌ই জের ধরে ঘটনার দিন বিকেলে সামাদ মজলিস, নাছের, সাইফুল মজলিস, আঃ রাজ্জাক সহ ৫/৬ জন দল বেঁধে দা, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আবু তাহেরের মা তহমিনা বেগমের (৪৫) শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেটে রক্তাক্ত জখম হয় এবং প্রতিবেশী আশরাফুল কবির ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। অপরদিকে সামাদ মজলিস ও তার স্ত্রী শাহানারা বেগম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park