1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩২ বার পঠিত

কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাসিবুর রহমান রিজু ও গাজীপুরের শ্রীপুরে ডিবিসি টেলিভিশন মাহমুদা শিকদার ও তার সহকর্মীর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলায় বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্রের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এশিয়ান টিভি কালীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান।
কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি কাজী নোমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পনির, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তাগণ গাজীপুরের শ্রীপুরে ডিবিসি টেলিভিশন মাহমুদা শিকদার ও তার সহকর্মী ও কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশন প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা কালীগঞ্জসহ দেশের কোথাও সাংবাদিকদের উপর হামলা হলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park