1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাইকগাছায় ভেড়া চুরির ঘটনায় গ্রেফতার ১: ভেড়া উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৪ বার পঠিত

পাইকগাছায় ভেড়া চুরির ঘটনায় গ্রেফতার ১: ভেড়া উদ্ধার

মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)
পাইকগাছায় ভেড়া চুরির ঘটনায় পুলিশ একজন কে গ্রেফতার করেছে।এ ঘটনায় ভেড়া মালিক সবুরন বিবি বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। ঘটনাটি রবিবার সকালে উপজেলার ফকিরাবাদ গ্রামে। আটক ব্যক্তিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আহাদ আহম্মেদ জানান,উপজেলার ফকিরাবাদ গ্রামের ইলিয়াস গাজীর স্ত্রী সবুরন বিবি ভেড়া মাঠে চরাতে দেয়। কিন্তু শনিবার রাতে ভেড়াটি বাড়ীতে না আসায় তারা খুজতে থাকে। এক পর্যায়ে তারা সংবাদ পায় পার্শ্ববর্তী জামাল গাজী(৭০) ও তার ছেলে জুলফিক্কার গাজী(৩৫) দুটি ভেড়া চাঁদখালী পশু হাটে বিক্রি করতে নিয়ে গেছে। তারই সুত্র ধরে রোববার সকালে চাঁদখালী বাজার থেকে ভেড়া সহ জামাল গাজীকে আটক করা হয় এবং ছেলে জুলফিক্কার গাজী পালিয়ে যায়। পরে পুলিশ কে জানালে সহকারি উপ-পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন অভিযুক্ত জামাল গাজী কে আটক করে ভেড়াটি উদ্ধার করে। এ ঘটনায় ভেড়া মালিক সবুরন বিবি জুলফিক্কার গাজী ও জামাল গাজী কে আসামী করে থানায় মামলা করেছে। এদিকে জামাল গাজী জানান,আমার বাড়ীর একটি ভেড়া হারিয়ে যায়। পরে সেটি আমার বাড়ীতে ফিরে আসে। সেকারনে এটি আমার ভেড়া চিনতে পেরে বিক্রি করেছি। কিন্তু যারা ভেড়ার দাবি করছে তারা তাদের ভেড়ার প্রমান দিতে ব্যর্থ হয়েছে।আর পূর্বশত্রুতার জের আমার ও আমার ছেলে কে পরিকল্পিতভাবে ফাসানো হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,ভেড়া চুরি করে বিক্রিকালে একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যজন কে গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার বিকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park