1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় ৫০ বছর ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর দেওয়ায়, ১২টি পরিবার গৃহবন্দীর আশঙ্কা।

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

ডুমুরিয়ায় ৫০ বছর ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর দেওয়ায়, ১২টি পরিবার গৃহবন্দীর আশঙ্কা।

তুষার কবিরাজ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনা ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর পূর্বপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর দিতে গিয়ে ১২টি পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় উক্ত পরিবার গুলো চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। যদি তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের গৃহবন্দী হয়ে থাকতে হবে। মুসল্লীরা মসজিদে নামাজ আদায় করতে যেতে পারবে না। মূলতও একটি মহল প্রতিহিংসার বশবর্তী হয়েই পরিবার গুলোকে কৌশলে গৃহবন্দী করে রাখার চেষ্টা করছে। পূর্বপাড়ায় বসবাসকারী ইসলাম উদ্দিন গাজী, মোসলেম উদ্দিন গাজী, মোক্তার গাজী, মোরফিকুল ইসলাম গাজী, নজরুল গাজী, কামরুল গাজী, জিএম ইমরান হোসেন, তাজমুল ইসলাম, রিপন গাজী, এনামুল গাজী, শিমুল মোড়ল, মাসুদ মোড়ল জানায়, দীর্ঘ ৫০ বছরে ধরে আমাদের পূর্বপুরুষগন মসজিদের পাশের রাস্তা দিয়ে চলাচল করে আসছে। মুসল্লীরা মসজিদে নামাজ আদায় করে আসছে। কিন্তু বর্তমান মসজিদ কমিটির কতিপয় ব্যক্তির সাথে আমাদের মনোমালিন্য থাকায় তারা প্রতিহিংসা পরায়ন হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, হাফিজুর রহমান গোলদার, যোগসাজশে রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তাদের দাবি আমরা মসজিদের সীমানা প্রাচীরের বিপক্ষে নই, কারণ মসজিদ তৈরি করার জন্য আমরা সকলে জমি দিয়েছি। যাতে নিজেদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের মসজিদে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে উত্তর পাশ বরাবর যদি মাত্র ৩ হাত জায়গা রেখে সীমানা প্রাচীর দেওয়া হয়, তাহলে পরিবার গুলো রাস্তা চলাচল করতে পারবে। এতে কোন ক্ষতিও হবে না। যদি রাস্তা দেওয়া না হয়, তাহলে তাদের গৃহবন্দী হয়ে থাকতে হবে। মসজিদে গিয়ে নামাজ আদায় করাও বন্ধ হয়ে যাবে।
এব্যাপারে আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, যেহেতু রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে একটি এলাকার মানুষ চলাচল করা সহ মসজিদে নামাজ আদায় করতে আসে সেহেতু রাস্তাটি বন্ধ করা উচিৎ না।

তুষার কবিরাজ
ফোন নম্বর ০১৯০৬৩৭৭১৮১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park