1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাঁচবিবিতে মাদকের ঘাঁটিতে বিজিবি কর্তৃক মাদক ও দেশীয় অস্ত্রসহ চার জন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০০ বার পঠিত

পাঁচবিবিতে মাদকের ঘাঁটিতে বিজিবি কর্তৃক মাদক ও দেশীয় অস্ত্রসহ চার জন আটক

মোঃ আমজাদ হোসেন জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুল পুর ইউনিয়নের ছোট মানিক এলাকায় এক মাদক কারবারির বাড়ীতে দীর্ঘদিন যাবৎ মাদক কেনাবেচা করে আসছিল স্থানীয় মাদক কারবারিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ  ১৬৭ বোতল ফেনসিডিল, নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা, দেশীয় অস্ত্র ও সোনার গহনাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পত্নীতলা-১৪ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা।

বুধবার (৩ জুলাই)  বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নুর হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী শারমিন (২৫) এবং অপর পুত্র মুন্না(৩২) ও তার স্ত্রী শবনম (২২)।

এ সময় বিজিবির আভিযানিক দল সিন্ডিকেটের ওই বাড়ি থেকে নগদ ৩ লক্ষ ৬৫ হাজার ৬ শত ২৫ টাকা, ১৬৭ বোতল ফেন্সিডিল, ফায়ারডিল , কিছু সোনার গহনা ও ৩টি দেশীয় অস্ত্র (সামুরাই)  জব্দ করে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে এঘটনায় পত্নীতলা- ১৪ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত হোসেন জানান, বিকেলে উপজেলার ছোট মানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের সহযোগিতায়  সেখানে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে নগদ টাকা ও মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করি।  এছাড়া ঘটনাস্থল থেকে ফেনসিডিল, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park