1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় চেয়ারম্যান হত্যা মামলায় তারা বিশ্বাস ও বাবু সরদারের ৫ দিনের রিমান্ড মুঞ্জুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

ডুমুরিয়ায় চেয়ারম্যান হত্যা মামলায় তারা বিশ্বাস ও বাবু সরদারের ৫ দিনের রিমান্ড মুঞ্জুর

তুষার কবিরাজ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে হত্যা মামলায় আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা ও গুটুদিয়া গ্রামের বাবু সরদারকে ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত।
জানা যায়, গত ৬ জুলাই শনিবার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক কর্মী সভা শেষে খুলনার বাসায় যাওয়ার পথিমধ্যে গুটুদিয়া ওয়াপদামাথা নামকস্থানে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হয় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল।
এ ঘটনার পর পুলিশ বিশ্বাস প্রোপার্টিজের সিও আজগর বিশ্বাস তারাকে সোমবার বিকালে তার বয়রা অফিস থেকে গ্রেফতার করে এবং বাবু সরদারকে তার গুটুদিয়া বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত আজগর বিশ্বাস তারা ও বাবু সরদার ওরফে কিলার বাবুকে ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
তবে এ ঘটনায় আর কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছেন। এদিকে গুটুদিয়ার শিমুল সানাকে গ্রেফতারের খবরটা বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হলেও প্রকৃতপক্ষে সে গ্রেফতার নয়।
পুলিশি তল্লাশী অভিযানে বিশ্বাস প্রোপার্টিজের কার্যালয় থেকে একটি শর্টগান, একটি খেলনা পিস্তল, একটি রিভলবার সদৃশ লাইটার, ৫৭ রাউন্ড কার্তজ ও ৯ রাউন্ড কার্তুজের খোসা জব্দ করা হয়। এলাকা বাসির সাথে কথা বললে বলেন প্রকৃত দূষিদের দৃষ্টান্তমূলক স্বাস্তির দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park