1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী রঘুনাথপুর হাইস্কুলের নতুন অডিটরিয়াম ভবন উদ্বোধনঃ 

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী রঘুনাথপুর হাইস্কুলের নতুন অডিটরিয়াম ভবন উদ্বোধন 

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় তলায় ড, এস কে বাকার অডিটরিয়াম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ডক্টর বাকারের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় নব নির্মিত অডিটোরিয়াম ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী প্রখ্যাত ফার্মেসি বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার। উদ্বোধন কালে তিনি তার বক্তব্যে বলেন,আমি সুদূর প্রবাসে থেকেও আমার জন্মভূমি তথা জন্মস্থান ডুমুরিয়ার ধামালিয়ায় এ স্কুলে লেখাপড়া করে এখান থেকেই শিক্ষা নিয়ে আমি বড় হয়েছি। সে কারণে নাড়ির টানে এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলো একটু মডেল করার লক্ষ্যে অনুদান দিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হ‌ও, তাহলে তোমরাও একদিন আমার মত দেশের খ্যাতনামা মানুষ হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সমাজসেবক এএম বাচ্চু আহমেদ। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক লুৎফুন্নেছা খাতুন। সহকারী শিক্ষক এম‌এম আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মতলেব হোসেন, শিক্ষক বিএম নুরে আলম সিদ্দিকী, সুলতানা রাজিয়া, হরিদাস চন্দ্র মন্ডল, এএম ফিরোজ আহমেদ বাবুল, চন্ডীদাস দেওয়ান, জিএম আব্দুর রাজ্জাক, সনৎ কুমার মন্ডল,অনুপ কুমার মন্ডল,প্রতাপ চন্দ্র মন্ডল প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park