1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাইকগাছায় অর্থ বানিজ্যের বিনিময়ে বিদ্যালয়ে নিয়োগ দেয়ায় এলাকাবাসির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২১৮ বার পঠিত

পাইকগাছায় অর্থ বানিজ্যের বিনিময়ে বিদ্যালয়ে নিয়োগ দেয়ায় এলাকাবাসির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)

পাইকগাছায় নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি অর্থ বানিজ্যের বিনিয়মে নিকট আত্নীয়দের আয়া,পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ দিয়েছে। গত ১২ জুলাই ওই তিনটি পদে লিখিত পরীক্ষার মাধ্যমে তাদের কে নিয়োগ দেয়া হয়। এ ঘটনায় স্হানীয় গ্রামবাসি মঙ্গলবার সকাল ১১টায় খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে গ্রামবাসির পক্ষে প্রকাশ সরকার লিখিত বক্তব্য পাঠ করে বলেন,গত ১২ জুলাই শুক্রবার উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ে আয়া পদে ১জন,পরিচ্ছন্নতা কর্মী পদে ১জন ও নিরাপত্তা কর্মী ১জন সর্বোমোট ৩জন কে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো জানান,বিগত ২০১৯ সালের ২৫জুলাই বিদ্যালয় কর্তৃপক্ষ অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরী এর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সে মোতাবেক দিপ্তা বালা মন্ডল অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করে। তবে ওই বিজ্ঞপ্তিতে কোন কার্যক্রম না করে পুনরায় আরো তিনটি পদ যুক্ত করে মোট পাঁচ পদে বিজ্ঞপ্তি দেয়। সেকারনে দিপ্তা বালার আবেদন পত্রটি বাতিল হয়। সেকারনে দিপ্তা বালা ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে পাইকগাছা বিজ্ঞ সহকারি জজ আদালতে মামলা করে। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২২জুলাই রায়ের জন্য দিন ধার্য্য করে। এদিকে সু-চতুর প্রধান শিক্ষক দিপক চন্দ্র সরদার ও সভাপতি সমরেশ সরকার তড়িঘড়ি করে মোটা অংকের টাকার বিনিময়ের নিজ আত্নীয়দের নিয়োগ দেন। এ সংক্রান্তে নিয়োগ বাতিল সহ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে বহিঃষ্কারের দাবি স্হানীয় এলাকাবাসি মানববন্ধন সহ সংবাদ সম্মেলন করেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার বলেন,সরকারি নিয়ম-নীতি মেনে নিয়োগ দিয়েছি। এলাকার কিছু লোক আমার সম্মান ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park