1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বটিয়াঘাটায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে রক্তাক্ত জখম আইয়ুব আলী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৫ বার পঠিত

বটিয়াঘাটায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে রক্তাক্ত জখম আইয়ুব আলী

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা  প্রতিনিধি :

বটিয়াঘাটার জলমা এলাকায় বাড়ির যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে রক্তাক্ত জখম আইয়ুব আলী মোল্লা নামের শার্ট উর্দ্ধে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকালে জলমার  চক্রাখালী বিধান সড়ক এলাকায়। ভুক্তভোগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আইয়ুব আলী মোল্লাদের সাথে একই এলাকার আনসার গাছী ব্যাপারী ও হাসান ব্যাপারীদের সাথে দীর্ঘদিন যাবত আইয়ুব আলী মোল্লার বাড়ি যাওয়ার পথের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের  ধরে সোমবার বিকালে উক্ত রাস্তা দখলকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আনছার গাছি ব্যাপারীর সন্ত্রাসী পুত্র হাসান ব্যাপারী ধারালো অস্ত্র ও বাসের লাঠি সোটা দিয়ে আইয়ুব আলী মোল্লার মাথায় আঘাত করে ও বাড়ির মধ্যে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসী হাসান ব্যাপারীর ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ আইয়ুব আলী মোল্লা রক্তাক্ত জখম ও তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা আহত আইয়ুব আলী মোল্লাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উক্ত ঘটনায় আইয়ুব আলী মোল্লা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আনসার গাছী ব্যাপারী (৫০), পিতা- নাজেম ব্যাপারী, হাসান ব্যাপারী (৩৫),পিতা- আনসার গাছী ব্যাপারী, হোসনেয়ারা বেগম (৪৬), স্বামী- আনসার গান্ধী ব্যাপারী, সর্বসাং-চক্রাখালী, থানা- বটিয়াঘাটা, জেলা খুলনাসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থাল পরিদর্শন করেন বটিয়াঘাটা থানা পুলিশ। হাসপাতালের ভর্তি করা হয়েছে রক্তাক্ত জখম ও আহত আইয়ুব আলী মোল্লাকে। থানার অফিসার্স ইনচার্জ রিপন কুমার সরকার বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত-পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park