1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সেন্টমার্টিনে দ্বীপবাসীদের মাঝে কোস্টগার্ডের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

সেন্টমার্টিনে দ্বীপবাসীদের মাঝে কোস্টগার্ডের খাদ্য সামগ্রী বিতরণ

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফের সেন্টমার্টিনে দ্বীপবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার ২ আগস্ট দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহন কিছুটা দুরুহ হওয়ায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিনে খাদ্য সামগ্রী পৌছে দেয়। সেন্টমার্টিনদ্বীপের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে দুইদিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্টগার্ড। এই কর্মসূচির আওতায় ২ আগস্ট শুক্রবারে দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মনসুর আলী।

তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, (এনডি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃ কমান্ডার মোঃ মিজানুল হক ইমরান, (এক্স) বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় এক হাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park