1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বঙ্গোপসাগরে নৌকা ডুবে শিশুসহ ১০ রোহিঙ্গার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ বার পঠিত

বঙ্গোপসাগরে নৌকা ডুবে শিশুসহ ১০ রোহিঙ্গার মৃত্যু

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতের জেরে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে অন্তত ২২ জন। সাগরের কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ আগস্ট)  দুপুর ১২টার দিকে টেকনাফের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুই জনকে।
টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, সাগরে নৌকা ডুবির ঘটনায় জেলেরা ৯ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে

এ দিকে মঙ্গলবার সকালে মিয়ানমারে গুলিবিদ্ধ ও মর্টারশেল বিস্ফোরণে আহত অবস্থায় এক শিশুসহ ছয়জন রোহিঙ্গাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র। তিনি বলেন, আহতদের মধ্যে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এদের দুইজনকে কক্সবাজারে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলার ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সাগরে নৌকা ডুবির ঘটনায় ১০ জনের লাশ উদ্ধারের খবর শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বিজিবি সর্তক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park