1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গণধর্ষণের পর হত্যা,ধর্ষিতার লাশ কবর থেকে উত্তোলন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

গণধর্ষণের পর হত্যা,ধর্ষিতার লাশ কবর থেকে উত্তোলন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর!

তুষার কবিরাজ ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়ায় গণধর্ষণের পর হত্যা ও ধর্ষিতার মরদেহ কবর থেকে উত্তোলন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের হস্তান্তর করেছে থানা পুলিশ।
আদালতের অনিমুতি ক্রমে গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিট্রেটের উপস্থিতিতে উপজেলার রোস্তমপুর এলাকায় মামলার বাদী ও ভিকটিমের পিতা সুরোত আলি শেখের পারিবারিক কবর স্থান থেকে লাশটি উত্তোলন করা হয় ।
এর আগে গত বুধবার ৪ সেম্পেটম্বর ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মামলায় আসামি ছাত্রলীগ নেতাসহ তিনজন আসামিকে গ্রেফতার করে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান র‌্যাব-৬ খুলনা।
মামলা সুত্রে জানাযায়,গত ২ আগস্ট উপজেলার রোস্তমপুর এলাকার সুরোত আলি শেখের মেয়ে জুলেখা খাতুন (১৮) নামের এক যুবতীকে সন্ধ্যায় জোর পূর্বক তুলে নিয়ে ওড়না দিয়ে চোখ মুখ বেঁধে বুড়িভদ্রা নদীর চরে নির্জন পাটক্ষেতের মধ্যে নিয়ে রাতভোর গণধর্ষণ করে হত্যা করে একদল দূর্বৃত্ত।
পালাক্রমে গণধর্ষণের পর ঘটনা স্থলে ভিকটিমকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ৬ আগষ্ট পাটক্ষেত থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন দাফন সমপন্ন করে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত ৪ সেম্পেটম্বর রাতে চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকুন্দিয়া গ্রামের নজরুল গাজীর ছেলে পেশাদার চোর মাদক কারবারি ইমরান হুসাইন গাজী (৩০) চুকনগর সদরের শংকর ফকিরের ছেলে যুবলীগ কর্মী রাম ফকির (২৫) ও মিন্টু ফকির (২৬) সহ তিন জনকে গ্রেফতার করে র‌্যাব। গত ২ সেম্পেটম্বর ভিকটিমের পিতা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৩/৪ কে অজ্ঞাত আসামী করে গণধর্ষণের পর হত্যার অভিযোগে ডুমুরিয়া থানায় দায়ের কৃত মামলায় অপর আসামিরা হলো-সবুজ (২২) আসাবুর রহমান আশিক (২৬), বাবু মোড়ল (২২) ইমন সরদার (২২)। কিন্তু তারা এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।মামলার তদন্তকারি কর্মকর্তা ওসি তদন্ত শাহিনুর রহমান জানান গণধর্ষণের হত্যার শিকার ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আদালতের অনুমতি ক্রমে কবর থেকে লাশটি উত্তোলন করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ কতৃক ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park