1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ হ্নীলা রঙ্গিখালী হতে নাটমোরা পাড়ার আতিক অপহরণ ও সক্রিয় ডাকাত আলা উদ্দিন গ্রেফতার।

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

টেকনাফ হ্নীলা রঙ্গিখালী হতে নাটমোরা পাড়ার আতিক অপহরণ ও সক্রিয় ডাকাত আলা উদ্দিন গ্রেফতার।

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবক হলেন, টেকনাফ উপজেলার

হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকার
আব্দুল মাবুদের ছেলে আলা উদ্দিন (২৪)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাটমুড়া পাড়ার আবদু সালাম ছেলো ভিকটিম মোহাম্মদ আতিকুর রহমান (২১) কে টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে অপহরণকারী চক্রের সদস্যরা অপহরন করিয়া নিয়ে যায়। পরবর্তিতে পরেরদিন সন্ধ্যায় অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ ৫লক্ষ টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করবে বলে স্বজনদের জানায়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করিলে টেকনাফ মডেল থানার মামলা নং-৬৪/৫১৭, তাং-২৯/০৯/২০২৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩৪  পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা রুজু হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর নির্দেশে তদন্তকারী কর্মকর্তারা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৪ অক্টোবর)  টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী এলাকা থেকে উক্ত অপহরণ চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন (২৪) কে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park