1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইকে হত্যা যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারেঃ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইকে হত্যা যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারেঃ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে দুই ভাইকে হত্যা, যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে। নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) হত্যা মামলায় লোহাগড়া উপজেলা যুবদল সভাপতিসহ ২৯ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৭ নভেম্বর) আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হেলাল উদ্দিন জামিন নামুঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন বিকেলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন-লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খাঁন মাহমুদ আলম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির ওরখ লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খান, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরন মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা এবং শেখ ফারুক মৃধা।
উল্লেখ্য, চলতি বছরের (১১ সেপ্টেম্বর) আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হন। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট ৫ জন আহত হন। ঘটনার তিনদিন পরে ১৪ সেপ্টেম্বর নিহতদের বড় ভাই মল্লিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ শেখ উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৩৬ জনকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park