1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়ায় পূজা উপলক্ষে মদ খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

নড়াইলের কালিয়ায় পূজা উপলক্ষে মদ খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়ায় পূজা উপলক্ষে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলায় মদপানে পূজা কর (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে ত্রীনয়নী বিশ্বাস নামে আরও এক স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। পূজা করের মদপানে মৃত্যু হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হয়।
পূজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। অপর স্কুলছাত্রী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে ত্রীনয়নী বিশ্বাস।
জানা গেছে, পূজা উপলক্ষে পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে যায়। পূজা-পর্বনে তারা দু’জনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষণা করেন। অপর ত্রীনয়নী হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।
এদিকে পূজা কর ও ত্রীনয়নীর স্বজন ও পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে এড়িয়ে যায়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায়, সে অতিরিক্ত মদ্যপান করেছিল। তাদের লোকজনের চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মদপানে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে কিনা সেটা আমি দেখিনি বলতে পারবো না। তবে অন্য একজন মদপানে অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনার ব্যাপারে আমাদের কেউ কিছু জানান নাই, খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park