1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নাফনদীতে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

নাফনদীতে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন :-কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,মঙ্গলবার(২৬ নভেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ২ কিলো মিটার দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে  বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি রাখলে একপর্যায়ে ৬ জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতারিয়ে বাংলাদেশ-মিয়ানমার
সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। টহল উক্ত এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে তিনটি ব্যাগের ভিতর থেকে ২ লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করা হয়। টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park