1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে ইউপি সদস্য হত্যা, স্বল্প সময়ের মধ্যে প্রধান আসামি গ্রেফতার।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

নড়াইলে ইউপি সদস্য হত্যা, স্বল্প সময়ের মধ্যে প্রধান আসামি গ্রেফতার।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:
নড়াইলের সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য তিনি গত ২৪/১২/২০২৪খ্রিঃ বিকাল অনুমান ১৬:২৫ ঘটিকার হতে সন্ধ্যা অনুমান ১৮:০৫ ঘটিকা পর্যন্ত মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার বন্ধু রাজিবুলের সাথে ভিকটিমের বান্ধবি সাহিদা বেগম (৪০), স্বামী- মুক্তার মোল্যা এর বাড়ীতে যায়। অতপর সাহিদার পাশ্ববর্তী বাড়ীর ১। ফারুক (৫০), পিতা-ওসমান, ২। চঞ্চল (৩৫), পিতা-মৃত: সাত্তার, ৩। শফিকুল(৩৩), পিতা-শহিদ, সর্বসাং-দৌলতপুর, ৪। কিবরিয়া (৫০), পিতা-অজ্ঞাত, সাং-রামপুর, সর্ব থানা ও জেলা-নড়াইলগণ সাহিদা বেগমের বাড়ীতে গিয়ে জিজ্ঞাসা করে ঘরের মধ্যে কে আছে। তখন ভিকটিম দরজা খুলে দেয়। তারা বলে তোমার সঙ্গে আর কে আছে তখন বাসনা বলে কেউ নেই। এরই মধ্যে রজিবুল তাদের সমনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ফারুক, চঞ্চল, শফিকুল, কিবরিয়া ভিকটিমকে ঘরের মধ্যে থেকে ধরে পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ঐদিন রাত্রে ভিকটিম নিজ বাড়ীতে বমি করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসার জন্য ধলগ্রাম বাজারে নিয়ে পল্লী চিকিৎসকদ্বারা প্রাথমিক চিকিৎসা নেয়। পরবর্তীতে ভিকটিম শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিসার জন্য ২৫/১২/২০২৪খ্রিঃ বিকাল ১৭:৩০ ঘটিকায় ভিকটিমের আত্মীয়-স্বজন বিষ পান করেছে মর্মে অবহিত করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং ভিকটিম চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৭/১২/২০২৪খ্রিঃ রাত্র ১২:১৫ ঘটিকায় মৃত্যুবরণ করে। ভিকটিমের মৃত্যু সংক্রান্তে নাম-ঠিকানা যাচাই ও বিষপানের কারণ সংক্রান্তে যশোর কোতয়ালী থানা হতে বেতার বার্তায় নড়াইল সদর থানাকে অবহিত করেন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেসন সেলের এসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্স ২৮ডিসেম্বর (শনিবার) অত্র ঘটনার মূল হোতা মোঃ ফারুক মোল্লা(৫০), পিতা- মোঃ ওসমান মোল্লা, সাং- দৌলতপুর, থানা ও জেলা- নড়াইলকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park