1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে হত্যা মামলায় কুদ্দুস ফকিরের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

নড়াইলে হত্যা মামলায় কুদ্দুস ফকিরের যাবজ্জীবন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড,অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ রায় দেন।
যাবজ্জীবন আসামী কুদ্দুস ফকির নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া এলাকার মৃত পরান ফকিরের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরনে জানা যায়, চোরাখালি গ্রামের রুকু শেখের বোন চায়না বেগমের সঙ্গে ৩০ বছর আগে বিয়ে হয় একই গ্রামের কুদ্দুস ফকিরের। বিয়ের পর থেকে চায়নাকে নির্যাতন করতেন কুদ্দুস। ২০১৮ সালের দিকে সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসে চায়না। ২০২১ সালের শেষের দিকে এসে চায়নাকে আবার সংসারে ফেরত নিতে চান কুদ্দুস। একই বছর ৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায় চায়নার ভাই রুকু শেখ। তখন রুকু শেখের কাছে চায়নাকে ফেরত পাঠানোর কথা বলেন কুদ্দুস। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কুদ্দুস লোহার শাবল দিয়ে রুকুর মাথায় আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মানোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত এই রায় ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park