1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফl

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত
  • সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফ
    জামাল উদ্দীন :-
    সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২ জানুয়ারী বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, আব্দুল্লাহ মাহমুদ, জেলা শাখার সহ-সভাপতি শামীম রানা, সাধারণ সম্পাদক সীমা খন্দকার, সিনিয়র সাংবাদিক মুকুল খসরু, এসএস রুশদী প্রমূখ।
প্রমূখ।

বৈঠকে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকার চেষ্টা করছে।

বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে।
১০-১১-১২ জানুয়ারী খুলনা বিভাগের ১০টি জেলায় সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর রাজশাহী বিভাগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে (সংবাদ বিজ্ঞপ্তি)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park