1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী
গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী
গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলার টাউন হল মার্কেটের সামনে সুতার দোকান রয়েছে তার। তবে সুতার ব্যবসার পাশাপাশি গাঁজার ব্যবসা করতেন উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনের সুতার দোকান থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ।
আটক মোজাম্মেল মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মো. মিকাইল মোল্যার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনে মোজাম্মেল মোল্যা নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park