1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নগরীতে “অপারেশন ডেভিল হান্টে” অস্ত্র-গোলাবারুদসহ ১ সন্ত্রাসী গ্রেফতারঃ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

নগরীতে “অপারেশন ডেভিল হান্টে” অস্ত্র-গোলাবারুদসহ ১ সন্ত্রাসী গ্রেফতারঃ

নিত্যানন্দ মহালদার ব্যুরোচীফঃ

খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। সারাদেশব্যাপী শুরু হওয়া “অপারেশন ডেভিল হান্টের” অংশ হিসেবে খুলনা মহানগরীতে ও অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ৯ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম কৌশলে সন্ত্রাসী ইনসান শরীফ (২৯), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-সোনাডাঙ্গা ৩য় আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে আটক করে। আটককৃত সন্ত্রাসী ইনসানের হেফাজত হতে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন ১ টি লাল রঙের Apache মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-০৮, তাং-১০/০২/২০২৫ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনে 19(A) রুজু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরীফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২ টি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা। আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কার্যক্রম অব্যাহত আছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park