1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
——————————————-
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

আজ ১৯/২/২৫ বুুধবার সকাল ৯টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে চট্টগ্রাম পুলিশ সুপার- থানা, ফাড়িঁ, তদন্ত কেন্দ্র, ক্যাম্প ও পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মুক্ত আলোচনা করেন।এ সময় পুলিশ সদস্যগণ অত্যন্ত সাবলীলভাবে তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন।
পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম তাদের বক্তব্য ও আবেদন অত্যন্ত ধৈর্য সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

তিনি বিভিন্ন ইউনিটে বিশুদ্ধ পানির ফিল্টার, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র প্রদান এবং ধোপাছড়ি তদন্ত কেন্দ্রের আইসিকে একটি মোটরসাইকেল হস্তান্তর করেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ সদস্যদের কল্যাণের জন্য তিনি অত্যন্ত আন্তরিক এবং শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। পুলিশ সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক সচেষ্ট থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, জনগনের যে কোন আইনি সমস্যা নিরসনে সর্বদা প্রস্তুত থাকতে হবে। কখনো কোন পরিস্থিতির কাছে নত স্বীকার না করে দায়িত্ব পালনের জন্য সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জাতীয়, রাষ্ট্রীয় ও সামাজিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে।
তিনি ফোর্সের আবাসন, যানবাহন, খাবার, খেলাধুলা ও বিনোদন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে জেনে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) জনাব মো: জুনায়েত কাউসার এর সঞ্চালনায় এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন, সার্কেল অফিসার ও অফিসার্স ইনচার্জগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park