1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬৩ বার পঠিত

নড়াইলের কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে
ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলের কালিয়া উপজেলায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাব্বি শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২০ মে) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত
এর আগে সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি শেখ উপজেলার খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে মামলার প্রধান আসামি রাব্বির মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৮ এপ্রিল) রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিনের (২৭) বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে (২০ এপ্রিল) রাব্বি শেখ এবং শাহিনের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গত সোমবার (১৯ মে) বিকেলে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, র‍্যাব ও থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park