1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নেশার টাকা না পেয়ে মাকে মেরে কচুরিপানার নিচে রাখল ছেলে, ১১ দিন পর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নেশার টাকা না পেয়ে মাকে মেরে কচুরিপানার নিচে রাখল ছেলে, ১১ দিন পর মরদেহ উদ্ধার

 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারীতে নেশার টাকা না পেয়ে নিজের মাকে মেরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে রাব্বি খাকী (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

নিখোঁজের ১১ দিন পর শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরচিংগড়ী গ্রামের থেকে লাভলী বেগম (৪৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাভলী বেগম চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে। উপজেলার শান্তিখালী গ্রামের আনোয়ার খাকীর সাথে প্রথম বিয়ে হয় লাভলীর। রাব্বি খাকী ওই ঘরেরই সন্তান। পরে লাভলী বেগমের সাথে বাগেরহাটের মনিরুজ্জামান নামের এক ব্যক্তির বিয়ে হয়। ওই ঘরে লাভলীর সেরা (১০) ও লাবনী (৭) নামের দুই মেয়ে রয়েছে।

লাভলীর বড় ভাই মো. আফজাল শেখ বলেন, ‘স্বামী মনিরুজ্জামান মারা গেলে লাভলী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পরানপুর গ্রামে বসবাস শুরু করেন। ছেলে রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদককের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করত। গেল ২০ মে রাত ৮ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাভলী বেগমের সাথে ছেলে রাব্বির ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাভলী বেগমের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই ছেলে রাব্বি পলাতক রয়েছে, তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, নিহতের একাধিক বিয়ে ছিল। বড় ঘরের সন্তান রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। কয়েকদিন ধরে মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া চলছিল। ২০ মে রাতে মা ছেলের মধ্যে সব শেষ ঝগড়া হয়। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park