
বটিয়াঘাটায় জোরপূর্বক জমি দখল কে কেন্দ্র করে দখল কারীদের আঘাতে ১জন গুরুতর জখম
নিত্যানন্দ মালদার ব্যুরো চীফঃ
গতকাল শনিবার সকাল সাতটার সময় বটিয়াঘাটার খৈয়াতলা মোড়ে, জোরপূর্বক জমি দখল করতে বাধা দেওয়াই নিবেদিতা বিশ্বাস নামে এক নারীকে মেরে গুরুতর জখম করে। এ বিষয়ে বটিয়াঘাটা থানায় ওই নারী একটি সাধারণ ডায়েরি করে যার নং৬১৮ তারিখ ১২/ ০৭/২৫ সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়। হেতালবনিয়া মৌজার খৈয়তলা মোড়ে রমেশ বিশ্বাস ও জয়ন্ত বিশ্বাসের জমি জোরপূর্বক,দখল করতে আসলে রমেশ বিশ্বাসের স্ত্রী নিবেদিতা বিশ্বাস রাস্তার উপর দাঁড়িয়ে থাকলে তাকে ১নিতিশ মন্ডল ২।বিউটি মন্ডল ৩গৌরী মন্ডল ৪।অনিমেষ মন্ডল ৫শিখা মন্ডল উভয়ে মিলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে,কানের এক পাশে লেগে কান ফেটে যায়।এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে লিলা ফোলা যখম করে করে।আহত হয়ে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা জানান এই জমি নিয়ে কোর্টের ১৪৪ ১৪৫ ধারা জারি থাকা অবস্থায় বিবাদী গণ জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসেন , আমরা উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল কে মোবাইলের মাধ্যমে খবর দিলে ঘটনাস্থলে আসতেই বিবাদীরা পালিয়ে যায়।