1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পঠিত

বাগেরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক

 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দু:স্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বাই-সাইকেল, মৎস্য শিকারের উদ্দেশ্যে জেলেদের মাঝে সাগর নিরাপত্তা সামগ্রী, কৃষকদের মাঝে ফুড পাম্প ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এসএম নুরুন্নবী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, উপজেলা প্রকৌশলী অফিসার এসএম ইবনে হাসান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

উপজেলা প্রশাসন জানান, অসহায় ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তারা হাতের কাজ করে উপার্জনক্ষম হয় এবং নিজেদের সংসার পরিচালনা করতে পারেন।
মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে এবং বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে গরিব অসহায় ও মেধাবী ছাত্রীদের মাঝে ৪৫ টি বাই-সাইকেল বিতরণ করা হয়।
যে সমস্ত জেলেরা মাছ শিকার করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মাঝে সাগরের নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। একইভাবে কৃষকদের ফসলের নিরাপত্তার জন্য কৃষকদের মাঝে ফুডপাম্প বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন অসহায় ও নিঃস্ব পরিবাদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আহমেদ কামরুল হাসান বলেন, ” বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ ও দৃশ্যমান। উপজেলার বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়।”
তিনি বাগেরহাট সদর উপজেলাকে একটি মডেল হিসেবে আখ্যা দিয়ে অন্যান্য উপজেলায় এই ধরনের উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park