1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাখালগাছি ইউপি সচিবের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

রাখালগাছি ইউপি সচিবের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন এর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

গত ২৩ শে জুলাই রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ড (সৈয়দপুর) এর আঃ কুদ্দুস ফকির এর পুত্র ফকির মাহমুদুর রহমান বাদী হয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন রাখালগাছি ইউনিয়নের দায়িত্ব গ্রহণের পর থেকে সে সাধারন জনগনকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। সে বিগত ২০১০-১৬ সাল পর্যন্ত রাখালগাছি ইউনিয়নের সচিব হিসাবে দায়িত্ব পালনের সময় টাকার বিনিময়ে অনেক ভুয়া জন্ম নিবন্ধন করেছিল। সে সব জন্ম নিবন্ধন এখন অনলাইনে পাওয়া যায় না। তিনি এখন আবার রাখালগাছি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছে। এখন সে সব জন্ম নিবন্ধন তার কাছে নিয়ে গেলে পুনরায় নতুন করে দেওয়ার কথা বলে নানা ভাবে হয়রানি করছে। এমন কি আবার নতুন করে টাকা দাবি করছে। তার কাছে সাধারণ মানুষ কাজের জন্য গেলে সে তাদের সাথে খুব বাজে ব্যাবহার করেন। তিনি বিগত সময় যে সব ইউনিয়নে দায়িত্ব পালন করছে তার নামে নান্য অভিযোগ রয়েছে।

ফকির মাহমুদুর রহমান বলেন, আমি জন্ম নিবন্ধন করতে গেলে আমাকে নানা ভাবে হয়রানি করেছে। আমি তিন মাস ধরে জন্ম নিবন্ধনের জন্য তার কাছে যাচ্ছি। সে প্রথমে আমার কাছে টাকা দাবি করেছে। আমি টাকা না দেওয়ার কারনে সে খুব হয়রানি করেছে। এ ছাড়াও সে মৃত্যু নিবন্ধনে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা গ্রহন করে এবং এর কোন রশিদ দেয় না।

ইউপি সচিব সরোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা ও ভিত্তিহীন। আমি এমন কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়।

রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park