1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত” কুড়িগ্রাম প্রতিনিধিঃ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

“কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত”
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল এগারোটার দিকে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তি আহ্বায়ক এম রশিদ আলী ও সদস্য সচিব মুকুল মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা- যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষের দিকে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান। এবং পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park