1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা ) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে । দিবসটির এবারের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে।

তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বারহাট্টাতেও বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বারহাট্টা, নেত্রকোনার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পাল এর সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: খবিরুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মানিক আজাদ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শামস উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা নারী প্রগতির কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক, গণমাধ্যম কর্মী প্রমুখ।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকাল ১১ টায়, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়। যুব র‌্যালিটি উপজেলা চত্বরের সামনে থেকে শুরু হয়ে উপজেলা হলরুমের সামনে শেষ হয়। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নকরণ অভিযানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park